শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যে কারণে দানের সওয়াব নষ্ট হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে দান-সদকার গুরুত্ব অনেক। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করতে উৎসাহিত করা হয়েছে ইসলামে।  পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে। বল, ‘যা প্রয়োজনের অতিরিক্ত’। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা কর। (সূরা বাকারা, আয়াত, ২১৯)

প্রয়োজনের অতিরিক্ত সম্পদের দান

এই আয়াতের মাধ্যমে বুঝা যায়, নফল দান-সদকা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে করতে হয়। তবে পরিবার ও সন্তানদের কষ্ট দিয়ে দান করা উচিত নয়। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সা. বলেছেন, উত্তম সদকা হল যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নীচের হাতের চাইতে শ্রেষ্ঠ। যাদের ভরন-পোষণ তোমার জিম্মায় তাদের আগে দাও। (কেননা) স্ত্রী বলবে, হয় আমাকে খাবার দাও, নয়তো তালাক দাও। গোলাম বলবে, খাবার দাও এবং কাজ করাও। ছেলে বলবে, আমাকে খাবার দাও, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ?  (বুখারি, হাদিস, ৪৯৬৪)

দান-সদকা মানুষকে বিপদাপদ থেকে মুক্তি দেয়। তবে বিভিন্ন কারণে মানুষ দানের সওয়াব থেকে বঞ্চিত হয়। এমন একটি বিষয় হলো- দান করে খোঁটা দেওয়া বা মানুষকে দেখানোর জন্য দান করা।

দানের পর খোঁটা

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেয়ার মà