শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক 

পাকিস্তানের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচির দাওরায়ে হাদিস বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী নুরুল আমিন উসামা (উসামা বিন আফজাল)। একই পরীক্ষায় পুরো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

সম্প্রতি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহর হাত থেকে কৃতিত্বের পুরস্কার গ্রহণ করেন উসামা। দাওরায়ে হাদিস বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থীর মধ্যে তিনি এ সাফল্য অর্জন করেন।