আন্তর্জাতিক ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লির কৃষি ভবন চত্বর থেকে শতবর্ষী কাদেমি মসজিদ সরানোর পক্ষে দিল্লি হাইকোর্টে অবস্থান জানিয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সরকারি দপ্তরের চত্বরে স্থায়ী ধর্মীয় স্থাপনা থাকা দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করেছে সরকার। তবে মসজিদটি সরিয়ে নেওয়া হলে বিকল্প জায়গা দেওয়ার বিধান কী, তা জানতে চেয়েছেন আদালত।
সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি ভবন ও পাশের শাস্ত্রী ভবন ভেঙে নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কারণে কৃষি ভবন চত্বর থেকে কাদেমি মসজিদ সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে কেন্দ্র। সরকারের যুক্তি, রাষ্ট্রà