আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি উজবেকিস্তান সফরে গিয়ে বিশ্বখ্যাত মুহাদ্দিস ও সহিহ বুখারির সংকলক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারি (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
সফরকালে ইমাম বুখারি (রহ.)-এর মাজারে গিয়ে শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে মহান এই মুহাদ্দিসের প্রতি সম্মান প্রদর্শন করেন এরদোয়ান। এ সময় তিনি তার অবদানের কথা স্মরণ করেন।
ইমাম বুখারি (রহ.) সারা জীবন রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের যাচাই-বাছাই, সংগ্রহ ও সংকলনে ব্যয় করেন। তার সংকলিত ‘সহিহ বুখারি’ ইসলামী বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য হাদিসগ্রন্থ হিসেবে সর্বজনবিদিত। মুসলিম বিশ্বের আলেমদের কাছে এটি হাদিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ গ্রন্থগুলোর একটি।
ইমাম বুখারি (রহ.) শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় নিলেও তার বিশাল জ্ঞানভাণ্ডার ও হাদিসের ক্ষেত্রে অবদান আজও মুসলিম উম্মাহর মাঝে গভীরভাবে সমাদৃত। তার সংকলিত হাদিসগ্রন্থ বিশ্বজুড়ে ইসলামি জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র: সোস্যাল এশিয়ান
আইও/