আওয়ার ইসলাম ডেস্ক
খেলাফত মজলিসের নায়েবে আমির ও চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাক (রহ.)-এর তৃতীয় সাহেবজাদা মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় নিজ বাসায় স্ট্রোক ও শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর মধ্যবাড্ডা মিফতাহুল উলুম মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ইন্তেকালে সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
আইও/