শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক 
সমুদ্রে শৈবালের (কাই) অস্বাভাবিক বিস্তারের কারণে ইসরায়েলের পাঁচটি সমুদ্রের পানি পরিশোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় গাজা উপত্যকায় পানির সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে গাজার প্রায় ১০ লাখ মানুষ তীব্র পানি সংকটে পড়েছেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, সমুদ্রে শৈবালের অস্বাভাবিক বিস্তারের কারণে ইসরায়েলের ছয়টি সমুদ্রের পানি পরিশোধনাগারের মধ্যে পাঁচটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে গাজায় সরবরাহ করা পানির ওপর।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, পানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার প্রায় ১০ লাখ মানুষ প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হয়েছেন। যুদ্ধ ও অবরোধের কারণে আগে থেকেই গাজায় পানি ও স্যানিটেশন ব্যবস্থা চরম সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে নতুন করে পানি সরবরাহ ব্যাহত হওয়ায় মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় নিরাপদ পানির সংকট দীর্ঘায়িত হলে জনস্বাস্থ্য পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা এতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বেন। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ