শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন

মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক 
মদিনা মুনাওয়ারার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নারীরা শুধু জুমা ও ঈদের নামাজের দিন নয়, প্রতিদিনই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনা শহরের মসজিদগুলোতে নারীদের জন্য নির্ধারিত নামাজের হলগুলো ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা—সব পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত থাকবে।
এতদিন অনেক মসজিদে নারীদের নামাজের স্থান নির্দিষ্ট কিছু দিন বা বিশেষ উপলক্ষে খোলা রাখা হতো। নতুন এই উদ্যোগের ফলে মদিনায় অবস্থানরত নারী মুসল্লিদের মসজিদে গিয়ে নিয়মিত নামাজ আদায়ের সুযোগ আরও সহজ হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে নারীদের ইবাদতের সুযোগ সম্প্রসারণ এবং মসজিদসেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ