বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, মধ্যস্থতাকারীরা চলতি সপ্তাহেই দুইপক্ষের মধ্যে ধারাবাহিক বৈঠকে ব্যবস্থা করবেন। যা দেশদুটির পারষ্পরিক ক্ষোভ প্রশমনে ভূমিকা রাখবে।  

সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 বিশ্ববাসীকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই ঘোষণার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে এবং তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ প্রশমন হওয়ায় কমতে পারে দাম।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ