শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (কামিকাজে ড্রোন) পাঠিয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তাদের বাহিনী কয়েক ঘণ্টার ব্যবধানে সব ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, ড্রোনগুলো আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি ছিল। তবে মার্কিন বাহিনীর পদক্ষেপের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুট এখনো খোলা আছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলে।

সাম্প্রতিক ঘটনাটি এমন সময় ঘটল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে বিভিন্ন পক্ষ আশাবাদী মন্তব্য করছে। তবে ড্রোন হামলার এই অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি বলেই ইঙ্গিত দিচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ