বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী 

মোদিকে রাহুলের তোপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থা উন্নয়নের জেরে চলমান সিজেপির আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী মোদির সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের আন্দোলনের মুখে ‘বিচলিত’ হয়ে পড়েছেন এবং তিনিই দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন।

কংগ্রেসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দখল ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন এবং এতে উৎসাহিত করেছেন। একই সঙ্গে এর জন্য দায়ী প্রতিটি মানুষকে তিনি সুরক্ষাও দিয়েছেন।

এক্স পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী লিখেন, আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দখল ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন ও উৎসাহিত করেছেন এবং এর জন্য দায়ী প্রতিটি মানুষকে সুরক্ষা দিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণদের স্বার্থ রক্ষা নিয়ে একটি বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, দেশের তরুণদের কল্যাণ ও স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং যারা তাদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের রেহাই দেওয়া হবে না।

সূত্র: ইন্ডিয়া টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ