শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮


ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চবি প্রতিনিধি

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ‘ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় চবিয়ান পাঠচক্রের সভাপতি আজিজুর রহমান আব্দুল্লাহর সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, ‘উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন-পীড়ন পরিহার করে এই দাবিগুলো মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দো