রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

তেহরানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানজুড়ে তীব্র খরা অব্যাহত থাকায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির বিভিন্ন প্রান্তে শত শত মানুষ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক ফোঁটা বৃষ্টি না হওয়া এবং জলাধারগুলোর পানি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে পানি সরবরাহ ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, চলমান খরা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পৌঁছাতে পারে। পানির এই মারাত্মক ঘাটতি কৃষি উৎপাদনে বড় ধরনের ক্ষতি ডেকে আনছে এবং দেশের প্রধান শহরগুলোতে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনকে হুমকির মুখে ফেলেছে।

এ অবস্থায় শুক্রবার তেহরানসহ বিভিন্ন শহরের মসজিদ ও খোলা ময়দানে বিশেষ নামাজ ও প্রার্থনার আয়োজন করা হয়। খরা থেকে মুক্তি ও রহমতের বৃষ্টি কামনায় এসব আয়োজনে বহু মানুষ সমবেত হয়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন।

তথ্যসূত্র: রয়টার্স

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ