বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

তৃতীয় দিনে আফগান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘বোঝাপড়ার’ আহ্বান কাবুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে তৃতীয় দিনের মতো শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। ইস্তাম্বুলে চলমান এই বৈঠকে কাবুল সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানিয়েছে।

দুই সপ্তাহ আগে কাবুলের একাধিক স্থানে বিস্ফোরণের ঘটনায় আফগান বাহিনী সীমান্তে অভিযান চালায়। এরপর উভয় দেশের মধ্যে তীব্র সংঘর্ষে বেসামরিকসহ বহু মানুষ হতাহত হয়। পাল্টা পদক্ষেপে পাকিস্তানও আফগান ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালায়, যা সহিংসতা আরও বাড়ায়।

পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়। সেই চুক্তি বাস্তবায়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গত শনিবার ইস্তাম্বুলে নতুন করে আলোচনা শুরু হয়।

আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আলোচনার দ্বিতীয় ধাপ চলছে; এখনই ফলাফল অনুমান করা যাবে না। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।” তিনি আরও বলেন, “পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংকটের একমাত্র সমাধান হলো সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া।”

তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, আলোচনায় অগ্রগতি নির্ভর করছে আফগান তালেবানের মনোভাবের ওপর। তাদের অভিযোগ, তালেবান প্রতিনিধিরা জেদ ও অনীহা দেখাচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, “যদি কোনো সমঝোতা না হয়, তাহলে বর্তমান পরিস্থিতি খোলামেলা যুদ্ধে রূপ নিতে পারে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ