শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলের সব জিম্মিকে মুক্ত করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের সমস্ত অর্থাৎ ২০ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে মুক্তি দেওয়া ৭ জন জিম্মি ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন, এবং বাকি ১৩ জন বর্তমানে আন্তর্জাতিক রেড ক্রসের হেফাজতে আছেন।

দ্য গার্ডিয়ান ও আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি বর্তমানে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে অবস্থান করছেন। প্রথমে এখানে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন।

ইসরায়েলি সরকারি রেডিওর তথ্যানুসারে, হামাস দ্বিতীয় ধাপে আরও ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। হামাস নিশ্চিত করেছে, এভাবে বর্তমানে জীবিত সব ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছেন।

এদিকে, এই ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাওয়ার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ জন দীর্ঘমেয়াদী বন্দি ও গাজা থেকে আটক ১,৭০০ ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, আজ সকালে ২০ জন জীবিত জিম্মিকে হস্তান্তর এবং সর্বোচ্চ ২৮টি মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়ও রয়েছে।

সোর্স: ফোর্বস

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ