শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর উগ্রপন্থি ইহুদিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থি ইহুদিরা।
 
সোমবার (২৬ মে) জেরুজালেম দিবস উপলক্ষে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি কার্যালয়ে ঢুকে পড়েন ইসরাইলিরা।
 
মঙ্গলবার (২৭ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুজালেমের মুসলিম–অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু উগ্রপন্থি ইহুদি। এ সময় ‘আরবদের মৃত্যু হোক’ ও ‘তোমাদের গ্রাম জ্বলে যাক’ বলে স্লোগান দেয় তারা।

মিছিলে ইসরাইলে অতি ডানপিন্থ জাতীয়তাবাদী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ইসরাইল সরকারের কয়েকজন উচ্চপদস্থ সদস্য উপস্থিত ছিলেন।
 
১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে। তখন থেকে শহরটি ইসরাইল নিয়ন্ত্রণে রয়েছে।
 
প্রতিবছর ইসরাইল ২৬ মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করা হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতিবছর একটি মিছিল বের করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরের পরপরই পূর্ব জেরুজালেমের পুরাতন শহরে ইসরাইলিরা সহিংসতা শুরু হয়। মিছিলকারীরা মুসলিম অধ্যুষিত দোকানপাটও ফিলিস্তিনিদের ওপর হামলা ও হয়রানি শুরু করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ