বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে ‘লিবার্টি জাস্টিস সেন্টার’ নামের একটি আইনি সহায়তা সংস্থা। মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কনীতি (ট্যারিফ) চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা পাঁচটি ক্ষতিগ্রস্ত মার্কিন আমদানিকারক সংস্থার পক্ষে এই মামলাটি করেছে। এসব সংস্থা এমন কিছু পণ্য আমদানি করে যেগুলোর উপর ট্রাম্প প্রশাসন ট্যারিফ আরোপ করেছিল।

লিবার্টি জাস্টিস সেন্টারের সিনিয়র কাউন্সেল জেফরি শোয়াব বলেন, বিশ্ব অর্থনীতিতে এমন ব্যাপক প্রভাব ফেলতে পারে- এমন কর আরোপের ক্ষমতা কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়। সংবিধান অনুসারে, কর নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়।

মামলায় ক্ষতিগ্রস্ত হিসেবে যে ব্যবসাগুলোর নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছে নিউ ইয়র্কের একটি ওয়াইন ও স্পিরিট আমদানিকারক প্রতিষ্ঠান, একটি স্পোর্টফিশিং যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রয়কারী ই-কমার্স কোম্পানি, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান থেকে আমদানি করা রজন দিয়ে তৈরি ইউএস ভিত্তিক পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ভার্জিনিয়ার একটি ইলেকট্রনিক কিট এবং বাদ্যযন্ত্র নির্মাতা ক্ষুদ্র ব্যবসা এবং ভেরমন্টের নারীদের সাইক্লিং পোশাক প্রস্তুতকারক একটি ব্র্যান্ড।

ট্যারিফবিরোধী আরেকটি অনুরূপ মামলা ফ্লোরিডার একটি ফেডারেল আদালতেও চলমান, যেখানে এক ছোট ব্যবসার মালিক চীনের উপর আরোপিত ট্যারিফ বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ