শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস ফুটবল তারকা ব্রাহিম দিয়াজ ইসলামের ছায়ায় গাঁজা সেবন দেখে ফেলায় মাদরাসাছাত্রকে হত্যার পর লাশে আগুন! সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে

ভারতে মহানবী সা. কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ

ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে।

আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবী সা. কে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শনিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে জানায় নরসিংহানন্দকে পুলিশ আটক করেছে।

যদিও তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিতর্কিত এই পুরোহিতকে তারা তাদের জিম্মায় নেওয়া হয়েছে।

কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত।

তবে পুলিশ মন্দিরে হামলার কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইসলাম ও মহানবীকে নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ বাজে মন্তব্য করেছেন। এর জেরে কয়েকদিন আগে বিচারের দাবিতে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছিলেন হাজার হাজার মুসলিম। এসবের মধ্যেই উত্তর প্রদেশের এই পুরোহিতকে আটক করা হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ