সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে রক্তপাত অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  বৃহস্পতিবার ( ২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস অবিলম্বে গাজায় যুদ্ধ অবসানের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই উন্মাদনা চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এ অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করুন।’

ফিলিস্তিনকে মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন, ‘আমরা (এ ভূমি) ছাড়ব না। আমরা ছাড়ব না। আমরা ছাড়ব না। এটা আমাদের বাপ-দাদার জমি। এটা আমাদেরই থাকবে।’

ইসরায়েল গাজায় বেসামরিক মানুষ মারছে না- ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিযাহুর এই দাবি খারিজ করে আব্বাস বলেন, ‘আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে কে ১৫ হাজারের বেশি শিশু মারল?’

যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজার ২৩ লাখ বাসিন্দার বেশিরভাগই কয়েকবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মানুষজন স্কুল ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্রও ইসরায়েলের হামলায় তছনছ হয়েছে।

জাতিসংঘ ভাষণে আব্বাস গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি করা এবং পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা অবসানের আহ্বান জানান। একইসঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ