শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে যা বলল ব্রিটেনের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি ‘অস্বীকারযোগ্য অধিকার।’

রোববার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেছন।

লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে দ্বি-রাষ্ট্রীয় সমাধান হিসাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবশ্য গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে দলের অবস্থান নিয়ে মুসলিম ভোটারদের মধ্যে অসন্তোষ ছিল। এর ফলে সদ্য শেষ হওয়া নির্বাচনে মুসলিম জনসংখ্যা গরিষ্ঠ এলাকায় লেবাররা উল্লেখযোগ্য নির্বাচনী ধাক্কা খেয়েছে। 

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ‘শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে’ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের জানুয়ারিতে করা মন্তব্যের প্রতিধ্বনি। মে মাসে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বলে আখ্যা দিয়েছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ