মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খাদের কিনারে মধ্যপ্রাচ্য, ফেরানোর দায়িত্ব সবার: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে। এ অঞ্চলের মানুষ একটি ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি। তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এখনই সময় খাদের কিনার থেকে তাদেরকে ফিরিয়ে আনার। এই দায়িত্ব সকলের বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

রোববার ( ১৪ এপ্রিল ) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে এসব বলেন জাতিসংঘের মহাসচিব। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অনুরোধে এই জরুরি সভা আহ্বান করা হয়। সভায় নিজ নিজ দেশের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা।

গুতেরেস তার বক্তব্য বলেন, মধ্যপ্রাচ্যের বড় বড় সামরিক পক্ষগুলোকে সংঘাতে জড়ানোর পদক্ষেপ থেকে সরে আসা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের (গাজাবাসী) চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময়, সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইরান-ইসরায়েল-গাজা সংঘাত যাতে আবার উসকে না যায়, তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ