মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে করে কাবা শরিফ দেখালেন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পবিত্র কাবা শরিফ সামনে থেকে দেখার ইচ্ছা মুসলমানদের। এ কারণে অনেকেই অনেক টাকা ও সময় খরচ করে ছুটে যান সৌদি আরবে। সচক্ষে দেখতে চান পবিত্র কাবা শরিফ। অংশ নেন বিভিন্ন প্রার্থনায়।

তেমনই এক ব্যক্তি সম্প্রতি ছুটে গেছেন পবিত্র কাবায়। মক্কার গ্র্যান্ড মসজিদে তিনি যাওয়ার পর কাবার দিকে তাকান। কিন্তু শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ছোট্ট দেয়ালের কারণে কাবা শরিফ দেখতে অসুবিধা হচ্ছিল তার।

শারীরিক প্রতিবন্ধী ওই ব্যক্তির কাছেই ছিলেন এক নিরাপত্তা কর্মকর্তা। তিনি ব্যাপারটি বুঝতে পেরে ছুটে আসেন। এরপর কোলে তুলে নেন প্রতিবন্ধী ব্যক্তিকে। কোলে বসে ভালোভাবেই কাবা শরিফ দেখার সুযোগ পান ওই ব্যক্তি।

সম্প্রতি এমন ঘটনারই সাক্ষী হয়েছে পবিত্র কাবা শরিফ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর কমেন্টে সবাই ওই নিরাপত্তা কর্মকর্তার প্রশংসা করছেন।

পবিত্র রমজান মাসে মক্কায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মসজিদুল হারাম ও মসজিদে নববির তত্ত্বাবধান কমিটির মুখপাত্র মাহের আল জাহরানি বলেন, কর্তৃপক্ষ ১১৪৫ হিজরির রমজান উপলক্ষে মক্কার মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ