শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শিকড় উপড়ে ফেলা হবে’ ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়কমন্ত্রী ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা আজ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওমরাহ পালন আরও সহজ করতে সৌদি আরবের নতুন উদ্যোগ মসজিদুল আকসায় এক লাখ ফিলিস্তিনির রমজানের দ্বিতীয় জুমা আদায় ’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’  ‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়’ পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প

’ছয় মাসের মধ্যে অ্যানথ্রপিক ব্যবহার বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রতিরক্ষা দপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক নির্দেশনায় ট্রাম্প এই কথা বলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, রূপান্তর প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি সহযোগিতা না করলে প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, প্রয়োজনে বেসামরিক ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে পেন্টাগন জানিয়েছে, প্রতিষ্ঠানটিকে ‘সাপ্লাই চেইন রিক্স’ হিসেবে চিহ্নিত করা হবে। প্রযুক্তি খাতে এটি এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পেন্টাগনের এই সিদ্ধান্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। অ্যানথ্রপিক এত দিন জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট উন্নত এআই সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে ভূমিকা রাখছিল। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে গুগল ও অ্যামাজন।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তরের ঝুঁকি ঘোষণাকে তারা আদালতে চ্যালেঞ্জ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে অস্ত্র ব্যবস্থায় এআই ব্যবহারে সীমা আরোপ এবং গণনজরদারির বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানান। তবে পেন্টাগনের অবস্থান ছিল, দেশের প্রতিরক্ষা কীভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করবে আইন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়।

বিশেষজ্ঞদের মতে, সরবরাহ শৃঙ্খল ঝুঁকি ঘোষণার ফলে হাজারো ঠিকাদার অ্যানথ্রপিকের এআই ব্যবহার থেকে বিরত থাকতে বাধ্য হতে পারেন। এতে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এমনকি বেসরকারি খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একজন সরকারি চুক্তি বিশেষজ্ঞ একে ‘চুক্তিভিত্তিক পারমাণবিক আঘাতের’ সঙ্গে তুলনা করেছেন।

উল্লেখ্য, এর আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে পেন্টাগনের সাপ্লাই চেইন থেকে বাদ দিতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল যুক্তরাষ্ট্র।

এই ঘটনার পরেই ওপেনএআই জানায়, তারা প্রতিরক্ষা দপ্তরের গোপন নেটওয়ার্কে এআই প্রযুক্তি সরবরাহে চুক্তি করেছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অস্ত্র ব্যবস্থায় মানবিক দায়বদ্ধতা ও গণনজরদারি না করার নীতিকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ওপেনএআই ও পেন্টাগনের চুক্তির শর্ত অ্যানথ্রপিক যে সীমারেখা প্রস্তাব করেছিল তার সঙ্গে কতটা ভিন্ন, তা স্পষ্ট নয়।

অ্যানথ্রপিক শিগগিরই শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ