বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানে নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা বাতিল চেয়ে দেশের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি সোমবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ বিষয়ে শুনানি করবে।

বেঞ্চের অপর দুই সদস্য থাকবেন বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মোশারাত হিলালি। পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও ফেডারেল সরকারকে বিবাদী করা হয়েছে। এদিকে সরকার গঠনে পদ ভাগাভাগির কাজটি দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে পিএমএল-এন ও পিপিপি।

আলি খান নামে এক নাগরিক ৩০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগের তত্ত্বাবধানে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তিনি।