বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মিয়ানমারের ২৭৬ সেনা সদস্য ভারতে পালালেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সশস্ত্র বিদ্রোহীদের অগ্রগতির মুখে সীমান্ত পেরিয়ে ২৭৬ জন সেনা সদস্য ভারতে পালিয়েছেন। ভারতীয় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানান।

গত বছরের নভেম্বর থেকে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মি (এএ) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালানো শুরু করেছে। ভারতীয় সীমান্তের কাছে মিয়ানমারের কিছু অংশ দুই পক্ষের সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে।

গত সপ্তাহে বিদ্রোহীগোষ্ঠীটি জানায়, তারা ভারতের মিজোরাম সীমান্তসংলগ্ন পালেতওয়া শহর এবং ছয়টি সামরিক ঘাঁটি দখল করেছে।

সেখান থেকেই গত বুধবার সেনারা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে পালিয়েছেন। আসাম রাইফেলস আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের সেনাদের তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে নয়াদিল্লিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছেন তাঁরা। 

সূত্র :  এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ