আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে ১৫ ভারতীয় ক্রু সদস্যসহ একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পণ্যবাহী এই জাহাজটি হাইজ্যাকের শিকার হয়।
লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজের নাম ‘এমভি লিলা নরফোক’। এই ঘটনায় কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলের কাছে ‘এমভি লিলা নরফোক’ নামে একটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করা হয়েছে এবং ভারতীয় নৌবাহিনী এই ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে শুক্রবার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া ঘটনাস্থলের দিকে একটি যুদ্ধজাহাজও পাঠিয়েভে ভারত। হাইজ্যাক হওয়া জাহাজটিতে ১৫ জন ভারতীয় রয়েছà