সুপার গরুদা শিল্ড ২০২৩ নামের এ বার্ষিক যৌথ মহড়া ৩১ আগষ্ট ইন্দোনেশিয়ার পূর্ব জাভার উপকূলীয় শহর বালুরানে শুরু হয়েছে। সূত্র: অ্যারাব নিউজ
চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের প্রতি লক্ষ্য রেখে মার্কিন নেতৃত্বে এ মহড়ায় অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও ফ্রান্স।
২০০৯ সাল থেকে চলে এ যৌথ মহড়ায় মার্কিন ও ইন্দোনেশিয়ার সেনারা তারা গোলাবর্ষণ করে আসছে। গত বছর এ মহড়ায় যোগদেয় অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর। চলতি বছর এ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এসব দেশের মোট ৫০০০ সেনা মহড়ায় অংশ নিচ্ছে এ মহড়ায়।
