বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিরাতুন্নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিতব্য হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-কে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুণী উস্তাদ, আয়োজক ও প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মাগরিবের পর রাজধানীর উত্তরার সি সেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি শায়খ হাফেজ কারী আব্দুল হক। সভাটি পরিচালনা করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর পরিচালক হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ বকসী।

নগর উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া এবং হাফেজে কুরআনদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। দেশে হাফেজদের অবদান ও মর্যাদা আরও বেশি তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে শায়খ হাফেজ কারী আব্দুল হক বলেন, কুরআনের খেদমত ও হিফজুল কুরআন প্রতিযোগিতাকে সফল করতে দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইকবাল, মাওলানা জাফর আহমদ মজুমদার, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা মঞ্জুরুল হুসাইন, মাওলানা হাসান মাহমুদ, হাফেজ জাকারিয়া, হাফেজ ইসমাইল হাসান, হাফেজ ফখরুল ইসলাম, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ উসমান গনি, হাফেজ ইউনুস সিদ্দিকী, হাফেজ নাজিবুল্লাহসহ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আমন্ত্রিত বিভিন্ন মাদরাসার হিফজ শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।

সভায় উপস্থিত আলেম ও হিফজ শিক্ষকেরা প্রতিযোগিতাটি সফল করতে নিজেদের মতামত ও বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তারা কুরআনের শিক্ষার প্রসার এবং হাফেজদের সম্মান বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ