রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’

পুরো রমজান নামাজ আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার ভাঙ্গুড়ায় রমজান মাসে ৩০ দিন নিয়মিত নামজ আদায় করে ৫৭ শিশু-কিশোর পুরস্কার পেয়েছে। 

সোমবার (২৩ মার্চ) পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার পৌর সদরের কুমড়া ডাঙ্গা জামে মসজিদ চত্বরে ওই শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রপাবনা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মো. রুহুল আমিন।

রমজান মাসে নিয়মিত ৩০ দিন নামাজ আদায় করায় ৭ জন শিশুকে বিশেষ পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী ৫০ জন অন্যান্য শিশু-কিশোরদের মাঝে জায়নামাজ, ছাতা, বিস্কুট ও ঘড়িসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটোবেলা থেকেই শিশুদের ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিশুদের নৈতিক ও আদর্শিক শিক্ষা বিকাশ পায়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ