মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭


৫০ বছরের ইমামকে রাজকীয় বিদায়, ৬ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫০ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের ইমাম ক্বারি আব্দুর রহিম মুন্সীকে। বিদায়বেলায় তার হাতে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দেয় স্থানীয়রা। 

শনিবার (২১ মার্চ) দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন করা হয়।

আয়োজকরা জানায়, দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও ধর্মীয় সেবার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে ফুল সাজানো একটি গাড়িতে করে ক্বারি আব্দুর রহিম মুন্সীকে রাজকীয়ভাবে সম্মাননা জানানো হয়। এ সময় শত শত মানুষ ভিড় করে তাকে বিদায় জানায়। অনেকের চোখে ছিল আবেগের অশ্রু।

স্থানীয়রা জানান, ক্বারি আব্দুর রহিম মুন্সী শুধু একজন ইমাম নন, তিনি এই এলাকার নৈতিক ও সামাজিক অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কণ্ঠে কোরআন তিলাওয়াত, তার উপদেশ ও জীবনাচরণ মানুষকে বছরের পর বছর প্রভাবিত করেছে।

এমদাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইমামকে নিয়ে স্মৃতিচারণা করেন সালাউদ্দিন মাস্টার, মৌলভী বশির আহমেদ, সাহাজ উদ্দিন, মুজিবুর রহমান, আলী হোসেন, আকতার হোসেন, নুর মোহাম্মদ, আবু তাহের, জামির হোসেন, জহিরুল ইসলাম হৃদয়, হাফেজ ইসমাইল হোসেন, হাফেজ ফজলুল হক, হাফেজ ইমাম হোসেন, হাফেজ শামসুল হক, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, মো. কাশেম, জহিরুল ইসলাম, ওমর ফারুক, জামাল হোসেন, শান্তি মিয়া, আমির হোসেন, মহাসিন ওয়াহিদ, সাইফ মোহাম্মদ সাদ্দাম, এম কে বাশার, সাইফুল্লাহ মনসুর জিলানী প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ