বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

কওমি স্বীকৃতি নিয়ে আওয়ার ইসলাম আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রথিতযশা কওমি মাদরাসার মেধাবী ছাত্রদের অংশগ্রহণে ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন’ বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। 

এবারের প্রতিযোগিতার বিষয়: ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন।’ দীর্ঘদিনের আলোচিত এই বিষয়কে কেন্দ্র করে মুখোমুখি হচ্ছেন দেশের বিভিন্ন মাদরাসার বুদ্ধিবৃত্তিক তরুণরা। বিতর্কের দুই পক্ষ—স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে ও বিপক্ষে—তাদের যুক্তির শাণিত ধার নিয়ে প্রস্তুত। 

স্বীকৃতি ও বাস্তবায়নের পক্ষে: 
এহসান সাজিদ (আহ্বায়ক)
শিক্ষার্থী, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা 
আসালাম বিন আব্দুল হক
শিক্ষার্থী, ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা, ধামরাই, ঢাকা 
জুনাইদ আহমাদ
শিক্ষার্থী, শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা 
নাঈমুল হাসান 
শিক্ষার্থী, শেখ জুনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা

স্বীকৃতি ও বাস্তবায়নের বিপক্ষে:
ফয়জুল্লাহ ফুআদ (আহ্বায়ক)
শিক্ষার্থী, মারকাযুল সহওয়া আল ইসলামিয়া, ঢাকা 
ফেরদাউস ইসলাম
শিক্ষার্থী, জামিয়া কাসেম নানুতবী রামপুরা, ঢাকা 
মুজ্জাম্মিল হুসাইন
শিক্ষার্থী, আল জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম 
মুজাহিদুল ইসলাম
শিক্ষার্থী, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা 

এ আয়োজনে PEPSAA, SQSF এবং আল ওয়াসি ট্রাভেলস সহযোগিতা করছে। 

এ ধরনের উদ্যোগ কওমি মাদরাসার ছাত্রদের মেধা ও বিশ্লেষণ ক্ষমতা প্রকাশে অনন্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অনুষ্ঠানটি কেবল বিতর্ক নয় বরং ভবিষ্যতের নেতৃত্ব গড়ার এক উন্মুক্ত মঞ্চ।

লাইভ দেখতে চোখ রাখুন: ourislamtv পেজে
তারিখ: ২৬ জুন, বৃহস্পতিবার
সময়: সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ