শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

পথচারীদের তৃষ্ণা মেটাল কওমী তরুন ওলামা পরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তীব্র গরমে সাধারণ জনগণ যখন জীবিকার তাগিদে তাপদাহ্ এর মধ্যে সময় কাটাচ্ছে, ঠিক তখন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক ও পথচারীদের তৃষ্ণা মেটাতে ফ্রী শরবত পরিবেশন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমী তরুন ওলামা পরিষদ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের ইসলামী চত্বরে পথচারী, সিএনজি ও অটোরিকশার ড্রাইভারদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি মিশ্রণে তৈরি শরবত বিতরণ করা হয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে কওমি তরুণ ওলামা পরিষদের নেতৃবৃন্দরা জানান, মানবতার কল্যাণে মুরাদনগর কওমী তরুণ ওলামা পরিষদ সব সময় কাজ করে যাচ্ছে। তীব্র গরমে ক্লান্ত পথচারী ও শ্রমজীবী মেহনতি মানুষদের কিছুটা তৃষ্ণা মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তারা আরো জানান, গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছু দিন এমন উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ।

এর আগেও কুমিল্লা জেলার মুরাদনগর ,বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও মনোহরগঞ্জ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ এবং উদ্ধার কাজে অংশগ্রহণ এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য নগদ অর্থ প্রদান করে উপজেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে আস্থা তৈরি করে নিতে পেরেছেন কওমি তরুণ ওলামা পরিষদটি।
এছাড়াও মানবতার কল্যাণে মানব সেবায় দীর্ঘ সাত মাসের সেবামূলক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন কওমী তরুণ ওলামা পরিষদটি।

শরবত বিতরণে অংশগ্রহণ করেন মাওলানা আব্দুর রহমান আল - মুজাফফার, মুফতি মাহমুদ হাসান ,মুফতি বোরহান উদ্দিন ,মুফতি নুর উদ্দিন , মুফতি জহিরুল ইসলাম ,মুফতি তারেক মাহমুদ ,মাওলানা নাঈম সরকার, এইচ এম সজীব ,মাওলানা আবুল বাশার ,মাওলানা সাইয়্যেদুল বাশার প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ