শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

মুহতামিম ও মুহাদ্দিস নিবে বাসাবোর জামিয়া ছওতুল হেরা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : মুহতামিম ও মুহাদ্দিস নিবে বাসাবোর জামিয়া ছওতুল হেরা মাদরাসা। এছাড়া একজন খাদেম নিয়োগ দিবে বলে জানা গেছে। 

গতকাল ১ মার্চ বিকলে  এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। 

বিজ্ঞপ্তিতে  জানা যায়,  রাজধানী ঢাকার বাসাবো এলাকায় সু-প্রতিষ্ঠিত দাওরায়ে হাদীস পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান- জামিয়া ছওতুল হেরা (মাদরাসা)য়  ৩ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মুহতামিম, মুহাদ্দিস ও একজন খাদেম। উক্ত পদ সমূহে যোগদানে আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৮ মার্চ  শনিবার বাদ যোহর নিচের ঠিকানায় জীবন-বৃত্তান্তসহ উপস্থিত হওয়ার জন্য আহবান করা যাচ্ছে।  মসজিদ-মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি এ বি এম এমদাদুল হক কবির এই আহ্বান জানান। 

পদের বিবরণ :

মুহতামিম : মুহতামিমের বয়স চল্লিশোর্ধ্ব হতে হবে। কোন দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসার মুহতামিম হিসাবে ও সিহাহ্ সিত্তার কিতাব সমূহের পাঠদানে অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই উচ্চতর শিক্ষা সনদপ্রাপ্ত হতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে। 

মুহাদ্দিস : মুহাদ্দিসের বয়স চল্লিশোর্ধ্ব হতে হবে। তিরমিজি শরীফ পাঠ দানের অভিজ্ঞতাসহ সিহাহ সিত্তাহ্ কিতাব সমূহ পাঠদানের যোগ্যতা থাকতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে।

খাদেম : খাদেমের বয়স ত্রিশোর্ধ্ব হতে হবে। মসজিদের প্রয়োজনীয় কাজ করার মত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কোন মসজিদে খাদেম হিসাবে অভিজ্ঞতা এবং মসজিদের খেদমতে নিবেদিত প্রাণ হতে হবে। হাদিয়া উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত হবে।
 
যোগাযোগ: 

এ বি এম এমদাদুল হক কবির 
সেক্রেটারী, উত্তর বাসাবো (ঝিলপাড়) জামে মসজিদ ও জামিয়া "স্থওতুল হেরা" (মাদরাসা) কমিটি। মোবাইল নাম্বার : ০১৯ ২২০২ ৯২৪৪
ঠিকানা : উত্তর বাসাবো (ঝিলপাড়) জামে মসজিদ ও জামিয়া ছওতুল হেরা (মাদ্রাসা) 
১৭২ উত্তর বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ