শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

যাত্রা শুরু করলো ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যাত্রা শুরু করলো বিভিন্ন খাতের পেশাদার প্রশিক্ষকদের সংগঠন ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। সম্প্রতি দিনব্যাপী এক আয়োজনের মাধ্যমে দেশে দক্ষ জনবল বৃদ্ধির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের আত্মপ্রকাশ করলো সংগঠনটি। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাতা সদস্য কেএম হাসান রিপন এবং জিয়া উদ্দিন আহমেদ যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সংগঠনের অন্যান্য পদে রয়েছেন ইউসুফ ইফতি ( নির্বাহী সহ-সভাপতি ), মোহাম্মদ মোরাদ হোসেন ( সহ-সভাপতি ), দেল এইচ খান ( কোষাধ্যক্ষ ), লায়লা নাজনীন ( পরিচালক ) এবং রওনক জাহান নিসা ( সমন্বয়ক )।

এ বিষয়ে নব্য গঠিত সংগঠনটির সভাপতি কে এম হাসান রিপন বলেন, এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আমরা দেশের সকল প্রশিক্ষকদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

এই সংগঠনটি ভবিষ্যতে আরও প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রশিক্ষণ ক্ষেত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা সদস্যদের।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ