শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যার্তদের সেবায় এগিয়ে এসেছে ফিলিস্তিনি তরুণরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় ফিলিস্তিনি তরুণরা

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় লাখো পরিবার। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রের খবর মতে চলমান বন্যায় পানিবন্দি প্রায় ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। বন্যায় ৬৮টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫০৪টি। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন।

এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে যুদ্ধের সাথে বসবাস করা বাংলাদেশে অবস্থান করা ফিলিস্তিনি তরুণরা।

বন্যার্তদের মাঝে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাওয়া দেশের জনপ্রিয় সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে এ তথ্য। ফাউন্ডেশনটি নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে ফিলিস্তিনি তরুণদের কয়েকটি ছবি পোস্ট করে লিখে, ‘ফিলিস্তিন। ভালোবাসার ফিলিস্তিন। যুদ্ধের সাথে যাদের নিত্য বসবাস, সেই ফিলিস্তিনি তরুণেরা এসেছে বন্যার্তদের পাশে দাঁড়াতে।

বন্যার্তদের সেবায় ফিলিস্তিনি তরুণদের বিষয়ে শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘বাংলাদেশে পড়াশোনা করা ফিলিস্তিনি শিক্ষার্থীরা বন্যাপীড়িত অঞ্চলে আমাদের সাথে কাজ করছেন। দুর্দিনের মাঝে যাদের নিত্য বসবাস, সেই তারাই এসেছে আমাদের দুর্দিনে পাশে দাঁড়াতে। ভালোবাসা ফিলিস্তিনের জন্য।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ