শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্যার পানিতে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে সর্বত্র। মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, চুলকানি, জ্বর ঠান্ডাসহ বিভিন্ন রোগ ব্যাধি। বিশেষত বন্যা পরসময়ে পানি কমে যাওয়ায় পানি দূষিত হয়ে রোগের প্রকোপ আরো বেড়ে গেছে।

বন্যা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত ছয়দিনে পাঁচজন ডাক্তারের সহযোগিতায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা এপর্যন্ত পাঁচ সহস্রাধিক পরিবারে চিকিৎসা কার্যক্রম চালিয়েছে। নিত্যপ্রয়োজনীয় ঔষধ সেলাইন বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। বিনামূল্যে প্রেসার, ডায়বেটিসসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে।

ফেনীর সহায়তা ক্যাম্পে দায়িত্বরত সংগঠনের কেন্দ্রীয় সহ-বায়তুল মাল সম্পাদক ও যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের মেডিকেল টিম প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা দেয়ার অভিজ্ঞতার ভিত্তিতে রিপোর্ট করেছে, আগামীতে চিকিৎসার প্রয়োজনীয়তা আরো প্রকট হবে। সে রিপোর্টের ভিত্তিতে আমাদের পুনঃর্বাসন পরিকল্পনায় চিকিৎসার জন্য পরিবার প্রতি ৫০০০ টাকা করে বাজেট নির্ধারণ করেছি। আমরা সকলের সার্বিক সহযোগিতায় এই লক্ষ্যমাত্রা পূরণ করব ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ