শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে রোহিঙ্গারাদের ডোনেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় এখন পর্যন্ত ৫৯ জন মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। এছাড়া পানিবন্দি রয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার। বন্যাকবলিত সেসব পরিবারের মধ্যে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করছে আস-সুন্না ফাউন্ডেশন। শায়খ আহমদুল্লাহ পরিচালিত এই ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে অংশগ্রহণ করেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণ। তারই ধারাবাহিকতায় এবার ত্রাণ তহবিলে ডোনেশন করেছেন মিয়ানমার থেকে নির্যাতিত ও বিতারিত রোহিঙ্গারা।

রোববার (১ সেপ্টেম্বর) আস-সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, নিজেরাই যারা ত্রাণের ওপর নির্ভরশীল, সেই রোহিঙ্গা ভাইবোনেরা নিজেদের ত্রাণ থেকে একটু একটু করে পয়সা বাঁচিয়ে আমাদের বন্যা তহবিলে ডোনেশন করেছেন।

তিনি আরও লিখেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো আমাদের দুঃসময়ে নির্বিকার থাকতে পারেননি। ক্যাম্প থেকে ১১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকার বিরাট তহবিল সংগ্রহ করেছেন। এরপর বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে তা পাঠিয়েছেন আমাদের অফিসে।

শায়খ আহমদুল্লাহ লিখেন, তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে—মুসলিম ভ্রাতৃত্বের সামনে ঘুচে যায় দেশকাল, মানচিত্র কিংবা কাঁটাতারের ভেদাভেদ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ