বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাশ্রমে জামিয়া সাঈদিয়া কারিমিয়ার ৬ শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা ও আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষত্রিগ্রস্থ অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা।

দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির ঢাকাস্থ কার্যলয়ে প্রতিদিন লাখ লাখ মানুষের জন্য প্যাকিং করা ত্রাণ। যেখানে হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রম দিয়ে প্রস্তুত করে এই প্যাকেট। পরবর্তীতে এগুলো পৌছে যায় বন্যার্ত এলাকায়।

প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের আন্তরিকতায় এবার আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ প্যাকিং কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিতে রাজধানীর জামিয়া সাঈদিয়া কারিমিয়ার ৬ শতাধিক শিক্ষার্থী।

জামেয়ার সিনিয়র শিক্ষক জনাব আবদুস সবুর জানান, আস সুন্নাহ ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে জামিয়ার নাজেমে দারুল ইক্বামা মুফতী মোহাম্মদ হাবীবুল্লাহর নেতৃত্ব বুধবার সকাল ৭ টা থেকেই জামিয়া সাঈদীয়া কারীমিয়া ঢাকার ৬ শতাধিক শিক্ষার্থী ত্রাণ প্রস্তুত কাজের স্বেচ্ছাশ্রমে যুক্ত হোন। মালামাল ট্রাকে লোড-আনলোডসহ অন্যান্য কাজে বিপুল উৎসাহে তারা সময় কাটান। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দ ত্রাণ প্যাকেজিং কাজে অংশগ্রহণ করেন।

ত্রাণ প্যাকেজিং কার্যক্রমে জামিয়া সাঈদীয়া কারীমিয়া ঢাকার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতা বিভাগের মুশরিফ মুফতী আনোয়ার হোসাইন শহীদি, শায়খুল হাদিস মুফতী উসমান গনি, মুফতী ইমামুদ্দীন, মাওলানা আবদুল ওয়াজেদ, মুফতী হাবিবুল্লাহ জাদীদ, মুফতী নিজামুদ্দীন, মুফতী মানজুর আল হাসান, মুফতী হেদায়াতুল্লাহ সা’দ, মুফতী আবু মুসা, মাস্টার রবিউল ইসলামসহ অনেকে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ