শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থায় আস্-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থায় আস্-সুন্নাহ ফাউন্ডেশন

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষত্রিগ্রস্থ অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষকে অনুদান দিয়েছে সংস্থাটি। ত্রাণকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি। তাদের এই ত্রাণ তৎপরতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঘরেই হাসি ফোটাচ্ছে।

এদিকে বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে আস্-সুন্নাহ ফাউন্ডেশন।

এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় দুর্গম অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল ও জরুরি লাইট চার্জের জন্য আমরা রেখেছি জেনারেটরের ব্যবস্থা।

বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে এই সার্ভিস দেওয়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় কোমর ছুঁই ছুঁই পানিতে ভাসিয়ে স্পিডবোটে করে জেনারেটর নিয়ে যেতে দেখা যায় আস-সুন্নাহ সদস্যদের।

এর আগে আজ সোমবার (২৬ আগস্ট) আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী গাড়ি ত্রাণ পৌঁছে দেয় কুমিল্লার লাকসামের জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ আশ্রমে। এছাড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজ হাতে হিন্দু ধর্মালম্বীদের হাতে ত্রাণ পৌঁছাতে দেখা যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ