শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যার্তদের পাশে নাগরিক আলেমসমাজ ও পাঞ্জেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে নাগরিক আলেমসমাজ ও পাঞ্জেরী

ভারতীয় প্লাবনে বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে নাগরিক আলেমসমাজ ও পাঞ্জেরী ইয়ুথ ফোরাম। দুই সংগঠনের সমন্বয়ক ও দায়িত্বশীলরা লক্ষ্মীপুর জেলায় সহায়াতা কার্যক্রম পরিচালনা করছেন। বন্যার্তদের শুকনো খাবার, ঔষধ, মোববাতি ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তাঁরা।

সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত ছয় শতাধিক পরিবারে সহায়তা পৌঁছানো হয়েছে।

নাগরিক আলেমসমাজের সমন্বয়ক ও পাঞ্জেরীর প্রতিষ্ঠাতা পরিচালক জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ এনাম লক্ষ্মীপুর থেকে জানান, প্রতিকূল পরিবেশে কখনো গাড়িতে, কখনো নৌকায় ও কখনো বুকসমান পানি ভেঙে বন্যার্তদের কাছে তাদের পৌঁছাতে হচ্ছে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকে রাতঅব্দি চলছে তাদের কার্যক্রম। বন্যার্তদের বাড়ি বাড়ি সহায়াতা পৌঁছে দেওয়ার পাশাপাশি লক্ষ্মীপুর জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও তারা খাবার বিতরণ করেছেন।

নাগরিক আলেমসমাজ বিবৃতিতে জানা যায়, তাদের সমন্বয়করা তিন দিন থেকে লক্ষ্মীপুর কার্যক্রম পরিচালনা করছেন। এর আগে প্লাবনের শুরুতে মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তারা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।

লক্ষ্মীপুর মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় অন্যদের মধ্যে রয়েছেন নাগরিক আলেমসমাজের সমন্বয়ক মাওলানা হাসান ফয়েজ, কণ্ঠশিল্পী জুনেল মাসুদ, পাঞ্জেরীর দায়িত্বশীল মাওলানা হাম্মাদ তাহমীম, আবু ইউসুফ কাসিমি ও যিমামুল হক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ