শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দাওয়াতি কাজে ব্যস্ত ক্রিকেটার হাশিম আমলা রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী সেতু ভেঙে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন  ‘একাত্তরে যারা বিতর্কিত ভূমিকায় ছিল, তাদের অকপটে ক্ষমা চাইতে হবে’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

রাজশাহীতে আস-সুন্নাহর পাঁচ দিনের বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিভাগের বাছাইকৃত ইমাম ও খতিবদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বিশেষ ইমাম প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম-খতিবদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক মূল্যায়ন আয়োজকদের নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় ইমাম ও খতিবদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার প্রতিটি সেশন সাজানো হয়েছিল। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

পাঁচ দিনের এই কর্মশালায় নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিকাশ (Leadership & Personal Development), দাওয়াহ ও মনস্তত্ত্ব, ইমোশনাল ইন্টেলিজেন্স, মসজিদকে আরও কার্যকর ও জনমুখী করার কৌশল, দাওয়াহ কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফ্যাক্ট-চেকিং, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ ও কমিউনিটি ডেভেলপমেন্ট, সময় ব্যবস্থাপনা, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত বিভ্রান্তি মোকাবিলায় ইসলামী দৃষ্টিভঙ্গি এবং দৈনন্দিন শরীরচর্চার গুরুত্বসহ সময়োপযোগী মোট ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম-খতিবরা বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও ব্যবহারিক সেশনে আন্তরিকতার সঙ্গে অংশ নেন। তাদের উৎসাহ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রেরণা জুগিয়েছে।

তারা আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগের নির্বাচিত ইমাম ও খতিবদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁরা মসজিদভিত্তিক দাওয়া

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ