সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বন্যায় বিপদগ্রস্তদের উদ্ধারে কওমি উদ্যোক্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

দেশের ১১টি জেলার উপর দিয়ে বয়ে চলেছে ভয়াবহ বন্যা। এই বন্যার কবলে পরে ঘড় বাড়ি বসত ভিটা রেখে লাখ লাখ মানুষকে পারি জমাতে হয়েছে অজানা ঠিকানায়। খাদ্য অভাবসহ দেখা দিয়েছে নানান সংকট। আর এই সংকট কাটিয়ে বন্যার্তদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করে চলেছে দেশের মানুষ। নানান সংগঠনসহ সেচ্ছাসেবকরা গুরু দ্বায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে।

শুধু সাধারণ মানুষের দেয়া অনুদানই নয়, পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সরকারি বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘোষণা দিয়ে একদিনের বেতন ছেড়ে দিচ্ছেন অসহায় এসব মানুষের সহযোগিতায়।

এরই মধ্যে গত শুক্রবার (২৩ আগষ্ট) থেকে উদ্যোক্তা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে বন্যায় বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ করছে কওমি উদ্যোক্তা।

কওমি উদ্দোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান বলেন, দেশের মানবিক এ বিপর্যয়ে সবার এগিয়ে আসা ঈমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ সর্বস্তরের মানুষ যে যেভাবে পারছে এগিয়ে আসছে। কেউ সরাসরি শ্রম দিয়ে, কেই অর্থ দিয়ে, কেউ স্পিরিট দিয়ে। সবার সম্মিলিত এ প্রচেষ্টা চালু থাকলে ইনশাআল্লাহ এ বিপর্যয় কাটিয়ে উঠা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে উদ্বার কাজের জন্য বিপদগ্রস্ত এলাকায় সরাসরি সহযোগিতা জরুরি। তবে ঘরবাড়ি ঢুবে কোথাও কোথাও দু তলায়ও ডুবার উপক্রম। এ মুহূর্তে নৌকা, স্পিড বোট, ভেলা, লাইফ জ্যাকেট, পিকাপ ইত্যাদি সহায়তা করুন।

কওমি উদ্যোক্তা কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে কাজ করে যাচ্ছে বিপদগ্রস্তদের উদ্ধারে। আসুন সাধ্যমতো সহায়তা করে সহযোগী হই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ