জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে যখন পুলিশ ও ছাত্রলীগের নৃশংসতায় একের পর এক ছাত্র জনতা আহত ও প্রাণ হারাতে থাকে তখন জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে যাচ্ছিল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ।

সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ বলেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সময় বর্বর হামলা দেখে আমরা নিজেদের ধরে রাখতে পারছিলাম না। যেহেতু আমাদের কাজ সেবা দেয়া তাই দ্রুত ফান্ড সংগ্রহ করে মাঠে নেমে যাই। কাঁচপুর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসি এবং লাগাতার সাথীদের নিয়ে কাজ করতে থাকি।