মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক-ম্যাসেঞ্জার আবার ব্যবহার করা যাচ্ছে। ফেসবুক-ম্যাসেঞ্জার বিভ্রাট হওয়ার প্রায় ৪০ মিনিট পর থেকে পরিসেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে। তবে বেশ কিছু ফিচার এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। এদিকে এখনো মেসেঞ্জারে ঢুকতে পারছেন না বলেও জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর এমন সমস্যা দেখা দেয়। পরে রাত ৮টা ২২ মিনিটের দিকে বিভ্রাট কাটিয়ে সচল হয় এই প্ল্যাটফর্ম।
মেটার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে মারাত্মক ভোগান্তিতে পড়েন লাখ লাখ ব্যবহারকারী। এমনকি যারা আগে থেকেই লগইন অবস্থায় ছিলেন, তাদের অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায়।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার সেবা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি এরর (error) মেসেজ দেখা দিচ্ছিল। যেখানে লেখা ছিল, ‘Sorry, something went wrong’। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
এ বিষয়ে মেটা থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ১২ জুন সন্ধ্যার ৭টা ৩০ থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করেন ব্যবহারকারীরা।
আইও