সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

বিকেএম মহাসচিবকে আঞ্জুমানে হেফাজত ইসলামের ইজতেমার দাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এ সময় আগামী ৩০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আঞ্জুমানে হেফাজত ইসলামের ইজতেমায় অংশগ্রহণের জন্য খেলাফত মজলিসের নেতাদের আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়।

শুক্রবার (৯ অক্টোবার) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভীর মেজ ছেলে সাআদ আহমাদ আমীন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা আবুল হাসানাত জালালী ও সহকারী বাইতুলমাল সম্পাদক মাওলানা হোসাইন আহমাদ।

আঞ্জুমানে হেফাজত ইসলামের প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাব্বির আহমদ ফতেহপুরী, ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল্লাহ ফিরোজী, ঢাকা মহানগরের নির্বাহী সভাপতি মুফতি ওয়াজেদ আলী ও সহকারী অফিস সম্পাদক হাফেজ মনির।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, ইসলাম, উম্মাহর ঐক্য ও দ্বিনি কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ