নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের রপ্তানিমুখী শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে। সরকার সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম লোহাগড়া শাখার উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।