শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসেবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ, আল্লাহর রহমত কামনা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানি ও মানবিক দায়িত্ব।

শনিবার (১১ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

মাওলানা মামুনুল হক বলেন, টানা বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং বিশুদ্ধ পানীয় পানি, খাদ্য, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকট দিন দিন তীব্র হচ্ছে।

তিনি বলেন, বন্যা-দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী ও সামর্থ্যবান নাগরিকদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সরকারকে দল-মত নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে পরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ, আশ্রয় এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো অবহেলা যেন না হয়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

দীর্ঘমেয়াদে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং টেকসই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের সব স্তরের নেতাকর্মী, বিশেষ করে বন্যাকবলিত জেলার দায়িত্বশীলদের দ্রুত স্বেচ্ছাসেবী টিম গঠন করে উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেন মাওলানা মামুনুল হক।

এদিকে বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে আরও দাবি করা হয়, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করতে হবে। বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার পাশাপাশি বিভ্রান্তিমূলক প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বৈঠকে নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজীসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ