শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (২৭ জুন) গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, “১১ দল দায়িত্ব নিয়ে যেভাবে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে দেশের মানুষের পক্ষে ভূমিকা পালন করেছে, দেশের স্বার্থে ত্যাগ ও সেক্রিফাইস করেছে, ঠিক তদ্রুপ বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে যেকোনো কঠিন থেকে কঠিন পথ অবলম্বন করতে আমরা কুণ্ঠিত হবো না, ইনশাআল্লাহ।

তিনি বলেন, “আমরা দেশের মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়; বরং এদেশের মানুষের সম্মান, মর্যাদা ও গৌরব রক্ষার দাবি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। বাংলাদেশের মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ অভূতপূর্ব সমর্থন পেয়েছে। জনমানুষের রায়ের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে”

আল্লামা মামুনুল হক বলেন, “স্বাধীনতার পর দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে এদেশের মানুষ দ্বিদলীয় শাসনব্যবস্থার যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে। পর্যায়ক্রমে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষের ওপর জুলুম, নির্যাতন ও বৈষম্য চাপিয়ে দিয়েছিল। গুম, খুন ও হত্যাকাণ্ডের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছিল।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র টাকার বিনিময়ে জনগণের সম্মান ও মর্যাদা কেনা যায় না। বাংলাদেশের আত্মাভিমানি মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু তাদের সম্মান ও গৌরব কোনো স্বৈরাচারীর পায়ের নিচে পিষ্ট হতে দেয় না।”

তিনি সতর্ক করে বলেন, “বিএনপি যদি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মানুষের সঙ্গে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে যে পথে শেখ হাসিনা গিয়েছেন, সেই পথেই যাবে তারেক জিয়া।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ