নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দাওয়াতি মজলিস ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বাদ মাগরিব চট্টগ্রামের জিইসি মোড়স্থ মহানগর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগরের সহ-সভাপতি মাওলানা ড. আহমদ হারুন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রাশেদ এবং নির্বাহী সদস্য মাওলানা আনাস বিন আব্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা, বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শ এবং সংগঠনের দাওয়াতী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, প্রচার সম্পাদক জাহেদ হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক ক্বারী বেলাল এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. শোয়াইব উল্লাহ।
দাওয়াতি মজলিস শেষে সংগঠনের নীতি-আদর্শ ও কর্মপদ্ধতির প্রতি একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন।
আরএইচ/