সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুফতি আফযাল হুসাইন রাহমানীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুর হুসাইন কাসেমী ও মাওলানা শফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মজলিসে আমেলার সিনিয়র সহ-সভাপতি মুফতি হায়াত মাহমুদ, মাওলানা ইয়ামিন হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মুফতি ফিরোজ খান কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতি আলমগীর হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম ও মুফতি মিরাজুল ইসলাম।

এছাড়া অর্থ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, মুফতি আবুল মুসা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান, মাওলানা আবু বকর সিদ্দিকসহ জেলা মজলিসে আমেলার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ