নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সোমবার (১৭ আগস্ট) সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আশার আলো ক্রমান্বয়ে ফিকে হচ্ছে; প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক।